জ্বালানি নিরাপত্তা
২০৩০ সালের মধ্যে জ্বালানিসংকট সমাধানে ১৫০ গ্যাসকূপ খননের উদ্যোগ
দেশের জ্বালানিসংকট মোকাবিলা ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রায় ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালের সক্ষমতা বাড়ানো, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে জ্বালানিসংকট সমাধানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ: বাংলাদেশের জন্য কেন প্রয়োজন
বাংলাদেশের শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নির্ভরযোগ্য জ্বালানি নিরাপত্তা অপরিহার্য। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে শুধু সরকারি অর্থায়নে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা কঠিন। তাই স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জনস্বার্থ নিশ্চিত করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি।
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের পথ খুলছে সরকার
জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরবরাহ ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে প্রতিযোগিতা বাড়ানো এবং সংকটকালীন সরবরাহ স্বাভাবিক রাখতে এ খাতে বেসরকারি বিনিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার।
জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে বেসরকারি বিনিয়োগ জরুরি
বাংলাদেশের অর্থনীতি যত দ্রুত সম্প্রসারিত হচ্ছে, দেশের জ্বালানি ব্যবস্থাপনার পুরোনো কাঠামো ততই বড় প্রশ্নের মুখে পড়ছে। শিল্পকারখানা, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের সঙ্গে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও বিতরণের সক্ষমতা গড়ে ওঠেনি। ফলে সরবরাহব্যবস্থার কোথাও সামান্য ব্যত্যয় ঘটলেই তার অভিঘাত ছড়িয়ে পড়ে শিল্প ও অর্থনীতির বিভিন্ন স্তরে।
জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারির নতুন সম্ভাবনা
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খসড়াটি যাচাই-বাছাই করছে।
জ্বালানি নিরাপত্তায় বেসরকারি খাতকে কাজে লাগাতে নতুন নীতিমালা
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার। তবে প্রস্তাবিত এ নীতিমালাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।